সিটি আইটি মেলা: অনলাইন নিবন্ধনে পুরস্কার জিতলেন যারা

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৩৬  
বিসিএস কম্পিউটার সিটির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো আকর্ষণীয় অফার নিয়ে আগামী ২রা মার্চ থেকে ৭ মার্চ শুরু হতে যাচ্ছে সিটি আইটি মেলা ২০২০। তবে তার আগেই হেডফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ সহ নানা উপহার দিচ্ছে ইভেন্ট গোয়িং অনলাইন রেজিস্ট্রেশনে। ইভেন্টে গোয়িং সিলেক্ট করে অনলাইনে নিবন্ধন করে বুধবার গেমিং হেডফোন জিতেছেন আজিজুল হক সরকার। এছাড়াও গেমিং মাউস ফরিদ আহমেদ এবং ইউএসবি মাউস জিতেছেন এমডি উজ্জল মিয়া। এরআগে মঙ্গলবার তিন বিজয়ীকে পুরস্কার দেয় মেলা আয়োজক কমিটি। প্রথম বিজয়ী হয়ে গেমিং হেডফোন জিতেছেন ঢাকার রেজাউল করিম। অন্যদিকে গেমিংমাউস জিতেছেন মোঃমিলন শরিফ ও অনিক ইসলাম। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও বিসিএস কম্পিউটার সিটির চেয়ারম্যান মাজহার ইসলাম টিটু, বাইনারি লজিক এর ব্যবস্থাপনা পরিচালক মনসুরুল আহমেদ মুক্তা, মুসিক কম্পিউটার প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমান ও কম্পিউটার বিচিত্রার প্রধান সম্পাদক ভূঁইয়া ইনাম লেনিন।